আড়াইহাজারে জমিয়তে ইসলামীর ইফতার ও দোয়ার আয়োজন

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে জমিয়তে ইসলামীর ইফতার ও দোয়ার আয়োজন
রবিবার, ৯ মার্চ ২০২৫



আড়াইহাজারে জমিয়তে ইসলামীর ইফতার ও দোয়ার আয়োজন

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখার উদ্যোগে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে এক ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) স্থানীয় রয়েল রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় ।

জমিয়তে উলামায়ে ইসলামের আড়াইহাজার শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতের আড়াইহাজারের দক্ষিনের আমীর মাওলানা হাদিউল ইসলাম, উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সম্পাদক মজিবুর রহমান, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, বিখ্যাত আলেম মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী, বাংলাদেশ ফেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা ক্বারী মাযহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে বিএনপি-জামাত, গনঅধিকারসহ অন্যান্য ইসলামী দল সমুহের সভাপতি সেক্রেটারী, সাংবাদিক উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দগন।

মাহফিলে বক্তারা বলেন, রমজান আমাদেরকে পরিশুদ্ধ ও সংযমের শিক্ষা দেয়। পরিশুদ্ধ জীবনের মাধ্যমেই রাষ্ট্রের কল্যাণে কাজ করা সম্ভব। সমাজের রন্ধে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে। তা থেকে মুক্তির জন্য পরিশুদ্ধ জীবনের কোন বিকল্প নেই। স,যে ও যোগ্য মানুষের দ্বারাই কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা। ইসলামের সৌন্দর্য রাষ্ট্রীয়ভাবে ফুটিয়ে তুলতে জমিয়ত কর্মীদের কাজ করে যেতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৩৭   ৪৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ