চাঁদপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



চাঁদপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বারেক খান (৩৫) নামে কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার চরভাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. বারেক খান হাইমচর উপজেলার চরাভাঙ্গা গ্রামের খান বাড়ির লোকমান খানের ছেলে।

বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, রাতভর হাইমচর থানা পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ বারেক খানকে গ্রেপ্তার করা হয়। বারেক একজন তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে ইতোমধ্যে জেলার বিভিন্ন অপরাধমূলক কাজে অভিযুক্ত বহু আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪০   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ