৯০ দিনের বিচার ৯১ দিন হলেও মানব না : জামায়াত আমির

প্রথম পাতা » খুলনা » ৯০ দিনের বিচার ৯১ দিন হলেও মানব না : জামায়াত আমির
শনিবার, ১৫ মার্চ ২০২৫



৯০ দিনের বিচার ৯১ দিন হলেও মানব না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলেও আমরা মানব না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’

শনিবার (১৫ মার্চ) সকালে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে করে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন জামায়াতের আমির। সেখান থেকে সোনাইকুণ্ডী গোরস্তানে গিয়ে আছিয়ার কবর জিয়ারত করেন।

এরপর সোনাইকুণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আয়োজনে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এসেছি আছিয়ার মা-বাবাকে সহানুভূতি জানাতে, এ পরিবারের দোয়া নিতে। আর এসেছি বুঝতে, কীভাবে এই পরিবারটির পাশে দাঁড়ানো যায়। আমরা এ ঘটনার বিচারকার্য এবং রায় দ্রুত দেখতে চাই। এতে এই পরিবার ও বাংলাদেশের মানুষ খুশি হবে।’

তিনি আরো বলেন, ‘সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। সে জন্য ৯০ দিনই ঠিক আছে।’

এরপর জামায়াতের আমির জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে যান। যদিও তখন আছিয়ার মা বাড়িতে ছিলেন না। এ সময় আছিয়ার খালা বেগম রোকেয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারটি যেন ভালোভাবে চলতে পারে সে রকম একটা ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৩   ৪২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ