বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে টিএনই গুরুত্বপূর্ণ: কুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে টিএনই গুরুত্বপূর্ণ: কুক
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫



বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে টিএনই গুরুত্বপূর্ণ: কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে ট্রান্সন্যাশনাল অ্যাডুকেশন (টিএনই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৮ মার্চ) ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে বাংলাদেশে ট্রান্সন্যাশনাল অ্যাডুকেশনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সারাহ কুক বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে ট্রান্সন্যাশনাল অ্যাডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদনটি এ খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করতে সহায়ক হবে মন্তব্য করে তিনি বলেন, টিএনই বাংলাদেশের শিক্ষায় মান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার অ্যাডুকেশন ডিরেক্টর স্যালভাদোর কারবাজাল লোপেজ।

এ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও অংশ নেন নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক শিক্ষা খাতের প্রতিনিধিরাও।

ট্রান্সন্যাশনাল অ্যাডুকেশন (টিএনআই) বলতে এক দেশের প্রতিষ্ঠান থেকে অন্য দেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা বোঝায়।

বাংলাদেশ সময়: ১২:৪০:১২   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ