ডিজিজের প্যাটার্নে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না - প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিজিজের প্যাটার্নে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না - প্রাণিসম্পদ উপদেষ্টা
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫



ডিজিজের প্যাটার্নে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না - প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, করোনার পূর্বে ও পরে ডিজিজের যে প্যাটার্ন সেখানে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না। শীঘ্রই হাসপাতালে হিউম্যান ও এনিমেলের একই ওষুধ চলে আসবে। মানুষ ও প্রাণীকে আলাদা করা হলেও যখন প্রাণিসম্পদ দাবি করা হবে তখন মানুষ-সহ প্রাণী অন্তর্ভুক্ত হবে।

উপদেষ্টা আজ ঢাকাস্হ কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন শেষে অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভেটেরিনারি ডাক্তারদের রোগগুলোর ডায়াগনোসিস করার যে সক্ষমতা রয়েছে তা সত্যিই গর্বের। হাসপাতালের ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেক ভালো কাজ করে যাচ্ছেন কিন্তু সে অর্থে প্রচারণা কম। তাই আপনাদের কার্যক্রম সম্পর্কে যেন জনগণ জানতে পারে সেলক্ষ্যে প্রচার কার্যক্রম আরো বাড়াতে হবে।

উপদেষ্টা বলেন, ভেটেরিনারি ডাক্তারা যেভাবে পোষা প্রাণী নিয়ে কাজ করছে তা প্রশংসার যোগ্য। আপনাদের পাশাপাশি সমাজে এনিমেল ওয়েলফেয়ার অনেক সংগঠন পোষা প্রাণী নিয়ে কাজ করে যাচ্ছেন। উপদেষ্টা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে জনবল ও পরিবহন সংকট দূরীকরণে এবং ডে-কেয়ার স্হাপনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. মোঃ আব্দুল আজিজ আল মামুন-সহ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা এসময় বক্তৃতা প্রদান করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে প্রাণীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার দুই শিফটে সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাণীর চিকিৎসা সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:২০:৫৩   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ