মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহসহ ছয়জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহসহ ছয়জন গ্রেফতার
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫



মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহসহ ছয়জন গ্রেফতার

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহসহ ছয়জনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল(১৭ মার্চ)ভোরে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী, মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা আসমাউল হোসনা (২৩), মিয়ানমারের আরাকান রাজ্যের নুর আলমের ছেলে মো. হাসান (১৫) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪)।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ ভোরে র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আরসার প্রধানসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২২:২১   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি, যৌথ অভিযানে ৯ মামলা ও জরিমানা
মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে
রৌমারি বিলে অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ