হারিয়ে যাওয়া উদ্ভিদ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার - পরিবেশ ও বন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » হারিয়ে যাওয়া উদ্ভিদ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার - পরিবেশ ও বন উপদেষ্টা
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫



হারিয়ে যাওয়া উদ্ভিদ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার - পরিবেশ ও বন উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া পাঁচটি উদ্ভিদ ও বিলুপ্তপ্রায় পাঁচটি প্রাণী ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জীববৈচিত্র্য দিবসের আগেই এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আজ মিরপুর ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। জীববৈচিত্র্য আইন অনুযায়ী জীববৈচিত্র্য রেজিস্টার করা হবে। সংকটাপন্ন গাছ ও হারিয়ে যাওয়া উদ্ভিদের ওপর গবেষণা বাড়ানো হবে। এসব নিয়ে একটি বুকলেট প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্টরা সহজেই তথ্য পেতে পারেন।

রিজওয়ানা হাসান বলেন, ন্যাশনাল হার্বেরিয়াম শুধু সংরক্ষণের জায়গা নয়, গবেষণা ও শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গবেষণার গুণগত মান বাড়াতে বন বিভাগের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দেন তিনি।

এর আগে উপদেষ্টা ন্যাশনাল হার্বেরিয়ামের উদ্ভিদ মিউজিয়াম ও পরে জাতীয় উদ্ভিদ উদ্যান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; যুগ্মসচিব শামিমা বেগম; প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী; ন্যাশনাল হার্বেরিয়ামের পরিচালক মো. রেজাউল করিম; জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:২৮   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ