কেরানীগঞ্জে মাদক কারবারি ‘ডিলার আলমগীর’ আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেরানীগঞ্জে মাদক কারবারি ‘ডিলার আলমগীর’ আটক
শুক্রবার, ২১ মার্চ ২০২৫



কেরানীগঞ্জে মাদক কারবারি ‘ডিলার আলমগীর’ আটক

ঢাকার কেরানীগঞ্জ থেকে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মো. আলমগীর ওরফে ফয়সাল ওরফে ডিলার আলমগীরকে (৪০) আটক করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার রাতে (২০ মার্চ) রাতে তাকে মাদকসহ গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

শুক্রবার (২১ মার্চ) র‌্যাবেব পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কেরানীগঞ্জ থানাধীন শাক্তা ইউনিয়নের আরশি নগর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। মাদকদ্রব্য উদ্ধারে আরশি নগর এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে র‌্যাব-২।

জিজ্ঞাসাবাদে প্রথমে আটক ব্যক্তি মাদকের বিষয়ে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে তার ভাড়া বাসার বাথরুম থেকে সাদা রঙের পলিব্যাগের মধ্যে রাখা আরও ১০১৫ পিস ইয়াবা ও ১২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডিলার আলমগীর জানান, কেরানীগঞ্জ থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগে অভিনব পন্থায় নিত্যনতুন কৌশলে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক এনে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রয় করেন তিনি। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২:০৮:০৯   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ