বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেয়ার দাবি খেলাফত মজলিসের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেয়ার দাবি খেলাফত মজলিসের
শনিবার, ২২ মার্চ ২০২৫



বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেয়ার দাবি খেলাফত মজলিসের

বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

আবদুল কাদের বলেন, ‘১৬৬টি প্রশ্নমালার স্প্রেডশিটের ১৪০ টিতে একমত পোষণ করেছে কমিশন। ১০টিতে একমত নয় এবং ১৫টিতে আংশিক ও একটিতে আলোচনার প্রয়োজন রয়েছে।’

নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দিকে গুরুত্ব দেয়া হয়েছে, যা ১০ মাসের মধ্যে করা সম্ভব বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব।

সকাল সাড়ে ৯টায় খেলাফত মজলিশের প্রতিনিধি দলের সঙ্গে শুরু হয় সংলাপ। সংলাপে নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের।

সংস্কার কার্যক্রমে ঐকমত্য তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয় গত বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপে বসে।

বাংলাদেশ সময়: ১৩:০০:১৯   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ফতুল্লা মডেল থানায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
টিআই আব্দুল করিমের বদলিজনিত বিদায় সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার
বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস -এমপি শহিদুল ইসলাম বাবুল
বোয়ালমারীর খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ