ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ট্রাফিক ও বিআরটিএ’র যৌথ অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ট্রাফিক ও বিআরটিএ’র যৌথ অভিযান
শনিবার, ২২ মার্চ ২০২৫



ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ট্রাফিক ও বিআরটিএ’র যৌথ অভিযান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ঈদ যাত্রা নিরাপদ করতে সড়কে লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগ ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ শনিবার ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার মধ্যে কয়েকটি ওয়ার্কশপে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকার পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে তাদের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে তাদের সতর্ক করে দেয়া হয়। ঈদের আগে তারা যাতে কোনো লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামাতে সহায়তা না করে সেজন্য তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ অভিযানে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-মিরপুর বিভাগ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-মিরপুর বিভাগ, বিআরটিএ এর ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-মিরপুর জোন ও ট্রাফিক-মিরপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ট্রাফিক-মিরপুর বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি দারুস সালাম থানা পুলিশের একটি টিমও এ অভিযানে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪০   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ