নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী-সন্তান দগ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী-সন্তান দগ্ধ
রবিবার, ২৩ মার্চ ২০২৫



নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী-সন্তান দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন।

রোববার (২৩ মার্চ) সকালে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্বজনরা জানান, ফতুল্লার তল্লা এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকে পরিবারটি। সেহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় গৃহকর্ত্রী কমলা বেগমের শরীরে।

এ সময় পাশের রুম থেকে স্বামী এবং মেয়ে ছুটে এলে কমলার শরীরের আগুন নেভাতে গেলে তারাও দগ্ধ হন। পরবর্তীতে তিনজনকেই উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আর বাবা-মেয়ে সামান্য দগ্ধ হয়েছেন। তদেরও চিকিৎসা চলছে।’

প্রসঙ্গ: ২০২০ সালে তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৪ জন নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২:০৬:৪৬   ৫৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ