ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব দিল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব দিল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
সোমবার, ২৪ মার্চ ২০২৫



ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব দিল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদারের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের প্রস্তাবনা জমা দেয় দলটির সংগঠন সচিব মাওলানা আবু তাহের খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ২১টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। ঈদের পরে পর্যায়ক্রমে বাকি দলগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণের কথা রয়েছে।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এ কমিশনের কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০১   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ