বিআইএম ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধন করলেন শহীদ ফাইয়াজের মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিআইএম ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধন করলেন শহীদ ফাইয়াজের মা
সোমবার, ২৪ মার্চ ২০২৫



বিআইএম ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধন করলেন শহীদ ফাইয়াজের মা

বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্সটির শুভ উদ্বোধন করেন ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজেরর মা ফারহানা দিবা।

সোমবার (২৪ মার্চ) ঢাকায় মিরপুর রোডে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এ কমপ্লেক্স উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং বিআইএম মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রাশিদুল হাসান।

উদ্বোধন পর্বের আলোচনায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিআইএমের নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্সের মাধ্যমে আমরা যেন প্রশিক্ষণের ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করতে পারি। এমন দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে পারি, যা বাংলাদেশে তো বটেই, দেশের বাইরেও আমাদের মুখ উজ্জ্বল করবে।

তিনি বলেন, বিআইএম সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে। প্রশিক্ষণ কেন্দ্রটির সব আধুনিক ফ্যাসিলিটিজ, যারা প্রশিক্ষণ নিতে আসবে তাদের কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বিআইএম দেশ ও দেশের বাইরে পরিচিত হয়ে উঠবে।

শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে বিআইএম ১৯৬০ সাল থেকে উল্লেখযোগ্য নাম। যেসব বিষয়ে চাহিদা রয়েছে, সেসব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আমাদের জনবলকে বিশ্বমানের করতে হবে। বিআইএম মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে, বাংলাদেশে আর বিদেশি জনবলের প্রয়োজন হবে না।

২০২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ফারহান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল নাসায় গবেষণা করার। সে অত্যন্ত সম্ভাবনাময় ছেলে ছিল। আমার ছেলেসহ সব শহীদরা চেয়েছিল ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে। আমরা হানাহানির বাংলাদেশ চাই না। আমার ছেলেসহ যারা জীবন দিয়েছিল, তারা যেভাবে চেয়েছিল, আমরা সেইভাবে সুন্দর একটা বাংলাদেশ কামনা করছি।

ঢাকাস্থ বিআইএমকে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মিত ১২তলা বিশিষ্ট ট্রেনিং কমপ্লেএক্সের নির্মাণে ব্যয় হয়েছে ১৫৫.৮৬ কোটি টাকা। যার মোট ফ্লোরের আয়তন ২ লাখ ৩৮ হাজার ৮০০ বর্গফুট। কমপ্লেএক্সটিতে রয়েছে ২৪টি শ্রেণিকক্ষ, ৩টি সেমি গ্যালারি শ্রেণিকক্ষ, অডিটোরিয়াম, কনফারেন্স হল, সেমিনার হল, মাল্টিপারপাজ হল, ওয়ার্কশপ হল ও হোস্টেলসহ প্রশিক্ষণের বিভিন্ন সুবিধা।

উদ্বোধনকালে মোনাজাত পরিচালনা করেন বিআইএম মসজিদের ইমাম আব্দুল ওয়াহেদ।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:১৫   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার ‌এর ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সঙ্গে কৃষি, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ
পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ