ফরিদপুরে ইজিবাইক চাপায় শিশুসহ নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ইজিবাইক চাপায় শিশুসহ নিহত ২
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫



ফরিদপুরে ইজিবাইক চাপায় শিশুসহ নিহত ২

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২৬ মার্চ) দুপুরে বোয়ালমারী-মহম্মদপুর আঞ্চলিক সড়কের উপজেলার ময়না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৩৮) ও একই গ্রামের নুরুউদ্দীনের চার মাস বয়সী ছেলে আয়ান।

জানা যায়, উপজেলার ময়না গ্রামে সড়কের পাশে চার মাস বয়সী নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন জিলু বেগম ও প্রতিবেশী পারভিন বেগম। এ সময় মহম্মদপুর থেকে বোয়ালমারীগামী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়।

গুরুতর আহত হন জিলু বেগম, তার নাতি আয়ান ও পারভিন বেগমসহ সাতজন। আহতদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিন বেগম মারা যান। অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ৪ মাস বয়সী আয়ানও মারা যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘ইজিবাইকচাপায় একজন নারী ও এক শিশু নিহত হয়েছে বলে শুনেছি। এ ছাড়াও দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১১:২১:৫১   ৪৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৮৪ বছরে ২২ বার নদীভাঙন,অস্তিত্ব সংকটে চরাঞ্চলের শিক্ষার বাতিঘর
সন্ত্রাস বিরোধী আইনে কালকিনিতে দুই নেতা গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ