ঝগড়াটে বউ হয়ে আসছেন সামিরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝগড়াটে বউ হয়ে আসছেন সামিরা
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫



ঝগড়াটে বউ হয়ে আসছেন সামিরা

বর্তমান সময়ের ব্যস্ততম ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। এবার ঈদের একাধিক নাটক নিয়ে ছোট পর্দা মাতাতে আসছেন সামিরা। তার মধ্যে আলোচিত নাটক হানিফ সংকেতের পরিচালনায় ‘ঘরের কথা ঘরেই থাক’। এতে শাহেদ ও সুমী দম্পতির সংসারে তিনি স্ত্রী সুমী চরিত্রে অভিনয় করেছন এবং তার বিপরীতে স্বামী শাহেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকটির গল্পে দেখা যাবে, এক দম্পতির সংসারে প্রায় প্রতিদিনই কলহ লেগে থাকে। প্রতিদিন তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ। এই সংকট কাটাতে বর শাহেদ তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দেন। তবে বন্ধুদের পরামর্শ মেনে হিতে বিপরীত হয়। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান এবং দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। জীবনমুখী এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ঘরের কথা ঘরেই থাক।

নাটকটিতে আরো অভিনয় করেছেন-সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলামসহ আরো অনেকে। পারিবারিক এই নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজীব। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে
এটিএন বাংলায় প্রচারিত হবে।

এরমধ্যে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারে ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে চান এই অভিনেত্রী। অভিনয়ের সব মাধ্যমে কাজ করে নিজেকে প্রমাণ করতে চান সামিরা।

বাংলাদেশ সময়: ১১:৪৩:১৬   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি
সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম
৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
দিনাজপুরে উদ্ধার প্রাচীন পুরাকীর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ