আজ পবিত্র জুমাতুল বিদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ পবিত্র জুমাতুল বিদা
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫



আজ পবিত্র জুমাতুল বিদা

আজ পবিত্র জুমাতুল বিদা। রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। ইসলাম ধর্মাবলম্বীরা দিনে জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন, ইবাদত-বন্দেগি করেন। দিনটি মুসলিম বিশ্বে প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দেস’, অর্থাৎ মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়। ১৯৬৮ সালে আগ্রাসন চালিয়ে ইসরায়েল এই মসজিদ এলাকা তথা জেরুজালেম দখল করে।

হজরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবার জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এই দিনে বাদ জুমা নফল নামাজ আদায় করেন এবং বিশেষ মোনাজাত করেন। প্রতিবছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলিম)। তাই সারা বছরে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১:৫২:৫৩   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দর বুলবুল হত্যাকাণ্ড: এসপির কঠোর পদক্ষেপে অস্ত্রসহ ১১ আসামি গ্রেপ্তার
রূপগঞ্জে ডিবির অভিযানে ৮০ বোতল মাদকসহ যুবক গ্রেপ্তার
​কালকিনিতে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, ছড়িয়ে পড়ল ঝুটের গোডাউনেও
গাড়ি দখল নিয়ে জামালপুরে সংঘাত, কভার্ডভ্যানের ধাক্কায় আহত ২
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন : এমপি খোকন
নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন
মিস ইউনিভার্স পাকিস্তান মুকুট জিতলেন মিসবাহ আরশাদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ