২’শত পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২’শত পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন
শনিবার, ২৯ মার্চ ২০২৫



২’শত পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে ২’শত অসহায় ও দরিদ্র পরিবারকে ঈদ উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন।

২৮ রমজান শনিবার (২৯ মার্চ) সকালে সংগঠনটির পাইকপাড়াস্থ কার্যালয়ে এ ঈদ উপহার তুলে দেয়া হয়।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সঞ্চালনায় সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম বলেন- স্বপ্ন ও আশা মানুষকে বাঁচিয়ে রাখে। যার ভেতরে স্বপ্ন আছে, আশা আছে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবক আছে। মানুষের সেবা করার জন্য একটা মন লাগে। মানুষের সেবা করাও একধরণের নেশা। আমাদের স্বেচ্ছাসেবকেরা নেশার মতো মানুষের সেবা দিয়ে যাচ্ছে।

জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন গত কয়েক বছর ধরে নানা সেবামূলক কার্যক্রম করে আসছে। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, নারীদের সেলাই প্রশিক্ষণ, শিশুদের বিনামূল্যে আরবী শিক্ষা সহ নানা সেবামূলক কাজ করে আসছে।

ও-ই সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুর রশিদ, সহ-সভাপতি কাজী মহিউদ্দিন আলিফ, সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম, সমাজসেবক কামাল হোসেন, হাফেজ মোঃ সেলিম, শফিকুল ইসলাম, শুক্কুর মাহমুদ, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন, নাদিম হোসেন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৬   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ