ঈদে সার্বিক নিরাপত্তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে সার্বিক নিরাপত্তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান
রবিবার, ৩০ মার্চ ২০২৫



ঈদে সার্বিক নিরাপত্তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান

ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-কে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে সেনাবাহিনী প্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা; লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডসমূহে নিরাপদ সেবা নিশ্চিতকরণসহ সকল সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল; শিল্পাঞ্চলের মালিকদের সাথে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থাকরণ এবং সেনাবাহিনীর চলমান বিবিধ কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সকল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাগণের পরিবারবর্গকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৩   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিমানবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্বোধন
প্রবাসী কার্ড নিয়ে সুখবর দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
ন্যায্য জ্বালানি রূপান্তরে একসঙ্গে কাজ করবে একশনএইড ও বিএসআরইএ
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয় - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ