যুক্তরাজ্যে এবার দেখা গেলো পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রীকে

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাজ্যে এবার দেখা গেলো পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রীকে
বুধবার, ২ এপ্রিল ২০২৫



যুক্তরাজ্যে এবার দেখা গেলো পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রীকে

যুক্তরাজ্যে এবার এক সাথে আওয়ামী লীগ আমলের পলাতক সাবেক চার মন্ত্রীকে দেখা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের দেখা গেলেও ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বিভিন্ন কৌশলে দেশ থেকে পালিয়ে যান । এইবারেই প্রথমবার চারজন পলাতক সাবেক মন্ত্রীকে একসাথে দেখা গেছে ।

সাবেক ওই ৪ মন্ত্রীরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার (১ এপ্রিল) হাসপাতালে দেখতে যান তারা।

বাংলাদেশ সময়: ১১:৫১:৪৮   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন
লেবানন ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে একটি শিশু হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ