‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন
বুধবার, ২ এপ্রিল ২০২৫



‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

কয়েক বছর ধরে গলার ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন ‘টপ গান’ খ্যাত মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মঙ্গলবার (১ এপ্রিল) লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার।

অভিনেতার শেষ চলচ্চিত্র ছিল ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’; যেখানে তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয় এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়।

‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে কালজয়ী অভিনয় জনপ্রিয়তা এনে দেয় ভ্যালকে।

নিউ ইয়র্ক টাইমসের খবর, দীর্ঘদিন থেকে কণ্ঠনালীতে ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ভ্যাল কিলমা, তার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিল।

অভিনেতার মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।

এক সময় হলিউড কাঁপিয়েছেন সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’ ছবিতে তার অসামান্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

১৯৯৫ সালের ব্লকবাস্টার ‘ব্যাটম্যান ফরএভার’-এ ব্রুস ওয়েন/ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে এটি তার একমাত্র ব্যাটম্যান চলচ্চিত্র ছিল। পরবর্তী সিনেমা ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন- এ চরিত্রটি জর্জ ক্লুনির হাতে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৩০   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ