বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, প্রধান অভিযুক্তসহ ৩ তরুণ গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, প্রধান অভিযুক্তসহ ৩ তরুণ গ্রেফতার
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, প্রধান অভিযুক্তসহ ৩ তরুণ গ্রেফতার

রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি ও শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিন তরুণকে গ্রেফতার করেছেন র‌্যাব-৩ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

গ্রেফতার তিনজন হলেন: বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা মিজানুর রহমান খানের ছেলে সোয়েব রহমান জিশান (২৫), বরিশাল সদ উপজেলার বাসিন্দা সাখাওয়াত হোসেনের ছেলে রাইসুল ইসলাম (২১) ও একই উপজেলার বাসিন্দা নুরুল আমিনের ছেলে কাউসার হোসেন (২১)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গত বুধবার রাতে রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী। বিষয়টি র‍্যাব-৩ এর নজরে এলে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু হয়।

অবশেষে ঘটনার দিন দিবাগত রাতে মেরাদিয়া থেকে প্রধান অভিযুক্ত জিশানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার সকালে বেইলি রোড থেকে রাইসুলকে এবং গেন্ডারিয়া থেকে কাউসারকে গ্রেফতার করা হয়।

আইনগত ব্যবস্থা নিতে তিনজনকেই রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০২:৫৮   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ
ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি - মৎস্য প্রতিমন্ত্রী
পাটক্ষেতে গরু ঢোকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ
আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: মন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর
জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে : ববি হাজ্জাজ
জিসান নিখোঁজ নন, আত্মগোপনে ছিলেন, তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ