ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়। খবর এনডিটিভির

বুধবার (২ এপ্রিল) রাতে দেশটির গুজরাটের জামনগরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পেড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর ওই যুদ্ধবিমানটি গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট নিহত এবং অপর একজন আহত হয়েছেন। আহত পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর অফিসাররা জানিয়েছেন, টুইন-সিটার জাগুয়ারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল বলে জানা গেছে।

এসপি প্রেমসুখ দেলু জানিয়েছেন, দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৩:১৩:২১   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
ইরানের জন্য কয়েকশ কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত: রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ