ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্রসহ নাচানাচি, ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জনকে ধরল সেনাবাহিনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্রসহ নাচানাচি, ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জনকে ধরল সেনাবাহিনী
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্রসহ নাচানাচি, ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জনকে ধরল সেনাবাহিনী

কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে।

বুধবার (২ এপ্রিল) ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার উপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সেনাবাহিনীর সদস্যরা নৌকাটির নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করে। পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুজন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ফেসবুক পোস্টে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:১১:০৫   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ
আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: মন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর
জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে : ববি হাজ্জাজ
জিসান নিখোঁজ নন, আত্মগোপনে ছিলেন, তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
শত কোটির পথে ‘মাইকেল’
নারীদের জন্য ২টি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জ্বালানি রূপান্তরে রুফটপ সোলার ও কমিউনিটি এনার্জি সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ