পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের

প্রথম পাতা » খেলাধুলা » পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের
শনিবার, ৫ এপ্রিল ২০২৫



পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের

টানা দুই ম্যাচ হেরে এবারে আইপিএল মিশন শুরু করেছিল রাজস্থান রয়্যালস। তবে তৃতীয় ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরেছিল দলটি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে চতুর্থ ম্যাচেও। পাঞ্জাবকে ৫৩ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান। এতে টানা দুই জয়ের পর হারের স্বাদ ভোগ করলো পাঞ্জাব।

শনিবার (৫ এপ্রিল) আগে ব্যাট করতে পাঞ্জাবকে ২০৫ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে পারে পাঞ্জাব। এতে ৫৩ রানের জয় পায় রাজস্থান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাঞ্জাব। প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার প্রিয়াংশ আর্য। তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি শ্রেয়াস আইয়ারও। ৫ বলে ১০ রান করে ফেরেন পাঞ্জাব অধিনায়ক। ৭ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন মার্কাস স্টোইনিস।

আরেক ওপেনার প্রভসিমরন সিং করেন ১৬ বলে ১৭ রান। এতে ৪৩ রানে তিন উইকেট হারায় পাঞ্জাব। তবে দলের ধরেন নেহাল ওয়াধেরা। ৩২ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন গ্লেন ম্যাক্সওয়েল।

তবে ইনিংস বড় করতে পারেননি ম্যাক্সওয়েল। ২১ বলে ৩০ রান করে আউট হন তিনি। ১৬তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন নেহাল। ৪১ বলে ৬২ রান করা এই ব্যাটার আউট হলে ছন্দ হারায় পাঞ্জাব।

এরপর সুরানশ শেডজি ৪ বলে ২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব। ইয়ানসেন ৩ রানে আউট হলে ৬ বলে পাঞ্জাবের লক্ষ্য দাঁড়ায় ৫৫ রান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে পারে পাঞ্জাব। এতে ৫৩ রানের জয় পায় রাজস্থান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানকে উড়ন্ত শুরু এনে দেন যশস্বী জয়সাওয়াল ও সাঞ্জু স্যামসন। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৩ রান তুলেছে দলটি।

তবে ফিফটি তুলতে পারেননি স্যামসন। ২৬ বলে ৩৮ রান করে আউট হন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৪০ বলে ফিফটি তুলে নেন জয়সাওয়াল। ৪৫ বলে ৬৭ রান করে বোল্ড হন এই বাঁহাতি ওপেনার।

এদিন ইনিংস বড় করতে পারেননি নীতিশ রানাও। ৭ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগ। তবে ইনিংস বড় করতে পারেনি হেটমায়ার। ১২ বলে ২০ রান করে ১৯তম ওভার আর্শদ্বীপ সিংকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।

শেষ পর্যন্ত ধ্রুব জুড়েলের ৫ বলে ১৩ রান এবং রিয়ান পরাগের ২৫ বলের অপরাজিত ৪৩ রানের মারকুটে ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বড় পুঁজি পায় রাজস্থানকে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৪   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’
নিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ