ভারতে ৭০ বাংলাদেশি পর্যটক নিয়ে উল্টে গেল বাস, নিহত ১

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে ৭০ বাংলাদেশি পর্যটক নিয়ে উল্টে গেল বাস, নিহত ১
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



ভারতে ৭০ বাংলাদেশি পর্যটক নিয়ে উল্টে গেল বাস, নিহত ১

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে বাংলাদেশি পর্যটকবাহী একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বাসটি ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক ছিলেন। এ ঘটনায় একজন নিহত ও ১৫ জনের বেশি গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভির প্রতিবেদনে বলা হয়, রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওড়িশা টিভির প্রতিবেদনে বলা হয়, বাসটিতে ৭০ জনের বেশি পর্যটক ছিলেন। তারা কাশি বিশ্বনাথ মন্দিরে পরিদর্শন শেষে পুরির দিকে যাচ্ছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি বলে জানা গেছে। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে গিয়েছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি উলটে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০০:২১   ৫০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ