সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্ন গণপরিবহনে এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাবনা কার্যালয়।

রোববার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, ঈশ্বরদীর দাশুড়িয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ৫টি বাস কাউন্টার এবং ৪টি বাসে বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নোংরা পরিবেশে খাবার পরিবেশনের জন্য ঈশ্বরদী বাজারে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাহমুদ হাসান রনি।

বাংলাদেশ সময়: ১৬:১২:০৬   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ