ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ ও ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম পাতা » আইন আদালত » ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ ও ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ ও ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদ এবং মিছিলে গুলি করা যুবলীগ কর্মী মো. ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, জুলাই-আগস্টে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলার নির্ধারিত তারিখ ছিল আজ। সেখানে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আসামি। তাকে একদিনের জন্য ইন্টারোগেশন (জিজ্ঞাসাবাদ) করতে সময় চাওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল সময় দিয়েছেন আদালত।

তাজুল ইসলাম বলেন, এই মামলায় আরেকজনকে গ্রেপ্তার করে আজ হাজির করা হয়েছিল। যার বিরুদ্ধে সরাসরি মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে চট্টগ্রামের মামলায় ৪৫৯ জন আহতের খবর পেয়েছি, ৯ জন নিহতের তথ্য পাওয়া গেছে। যেসব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের বাইরে আরও আসামির তথ্য শোনা যাচ্ছে। আসামিদের শনাক্ত করার জন্য আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত তিন মাসের সময় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৩   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ