নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: আমীর খসরু
বুধবার, ৯ এপ্রিল ২০২৫



নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: আমীর খসরু

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

বিনিয়োগ সম্মেলনে একটি বক্তব্যের উল্লেখ করে আমীর খসরু বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে অব্যাহত রাখতে হবে। সেখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেখানে তারা বিশ্বাস বেশি পায়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপির রাজনীতিই তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসির কারণে হয়েছে।

বিএনপির শাসনামলের উচ্চ প্রবৃদ্ধি হয়েছিল দাবি করে আমীর খসরু আরও বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে ২১ বছর আগে, ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি ছিল তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে আজকে তো বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা। কিন্তু বিগত দিনগুলোতে দেখি যে এটা নষ্ট করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৯   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারকে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’
অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী
বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে আজ
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ
পুলিশের ধাওয়ায় ব্রহ্মপুত্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১, চার মাদকসেবী আটক
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ
ফেসবুকে নকল পেজ খুলে প্রতারণা, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ