সিলেট মেডিকেল কলেজে গণহত্যা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট মেডিকেল কলেজে গণহত্যা দিবস পালিত
বুধবার, ৯ এপ্রিল ২০২৫



সিলেট মেডিকেল কলেজে গণহত্যা দিবস পালিত

সিলেট মেডিকেল কলেজে গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ বুধবার বিকেলে এই উপলক্ষে নগরের চৌহাট্টাস্থ শহিদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নাগরিক মৈত্রী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সিলেট কিডনি ফাউন্ডেশন, যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটি, শহিদ পরিবারের সদস্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

১৯৭১ সালের ৯ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে গুলি করে হত্যা করে শহিদ ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালাসহ ৯ জনকে। তাই এই দিনটি সিলেট মেডিকেল কলেজ গণহত্যা দিবস হিসেবে পালন করে সিলেটবাসী।

শ্রদ্ধা নিবেদনের পূর্বে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে নাগরিক মৈত্রী’র আহবায়ক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি ও ধরার আহবায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনে শহিদ পরিবারের সদস্য, সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবি ও পরিবেশ সংগঠনের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৭   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ : অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা
দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
ফরিদপুরে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ‘চাকরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত
গোয়ালচামটের জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ