রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা

প্রথম পাতা » আন্তর্জাতিক » রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের ডেপুটি গভর্নর ড. ফয়সাল বিন আব্দুল আজিজ আল সুদাইরী। এছাড়া সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের ডেপুটি মিনিস্টার আব্দুল মাজিদ বিন রাশিদ আল সামারী, জ্বালানি মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (কোম্পানিজ অ্যান্ড রিজার্ভেশন অ্যাফেয়ার্স) ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল খরাসি, সৌদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা পেশার অভিবাসী। শতাধিক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।

রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং দেশ ও বিদেশের বন্ধুদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই উন্নয়নের পথে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। দেশের পরিশ্রমী জনগণের হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে।’

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান। দ্রুত বর্ধনশীল বেসরকারি খাত, বিশাল বাজার ও দক্ষ জনশক্তির কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এ বছর বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবসম্পদসহ বিভিন্ন খাতে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানের শুরুতে সৌদি আরব ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাষ্ট্রদূত ও প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কেক কাটার মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করেন।

রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পাশাপাশি অনুষ্ঠানে ছিল বাংলাদেশি হস্তশিল্পের একটি চমৎকার প্রদর্শনী, যা বিদেশি অতিথিদের বেশ আকৃষ্ট করে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪২   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ