নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে: সেলিমা রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে: সেলিমা রহমান
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নির্বাচিত সরকার এলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যেসব ষড়যন্ত্র হচ্ছে, তা প্রতিহত করা সম্ভব হবে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধীদলে থাকলেও ভয় পায় না।

তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪৭   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ