মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে : সুলতান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে : সুলতান
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে : সুলতান

নগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (১১ এপ্রিল) শহরের ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ কবির হোসেন এর সভাপতিত্বে উত্তর শাখার সেক্রেটারি এইচ.এম. মিরাজুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সংগ্রামী সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, বিশেষ বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম।

প্রধান অতিথি মুহাম্মাদ সুলতান মাহমুদ বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জারজ ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরববিশ্বসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ। জারজ রাষ্ট্র ইসরায়েল এখনই এই হত্যাযজ্ঞ থেকে বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে।

এছাড়াও তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান।

সভাপতি তার বক্তব্যে বলেন, জারজ ইসরায়েল যে ভাবে আমাদের নিরাপরাধ শিশু ও মা বোনদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোন মানুষ সহ্য করতে পারেনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ;জাতিসংঘকে বলবো অতি সত্তর দুই দেশের যুদ্ধ বিরতির ব্যবস্থা গ্রহন করুন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশনারায়ণগঞ্জ শহর দক্ষিণ সহ-সভাপতি মুহাঃ আব্দুস সবুর, শহর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মাদ আরিফ উল্লাহ জাদরানসহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩৬   ৩৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ