ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড বিএনপি, ইমাম ওলামা কল্যাণ পরিষদ ও হিলফুল ফুজুল যুব সংঘ।

শুক্রবার (১১ এপ্রিল) বাদজুমা সিদ্ধিরগঞ্জে চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ২নং ঢাকেশ্বরী বাজারে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, জুয়েল রানা, মোহাম্মদ জসিম মিয়া, আব্দুর রাজ্জাক, মানিক, সজ্জাত, নজরুল, মামুন, ১০নং ওয়ার্ড ওলাম পরিষদের সভাপতি মোস্তফা কামাল জিহাদি, ১০নং ওয়ার্ড ইমাম ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী, মাওলানা বশিরুল হক, সাধারণ সম্পাদক মুফতি আমির হোসাইন লাকসামী, কোষাধ্যক্ষ মুফতি আশরাফ আলী, মাওলানা মানুসুর দেওয়ান, মোহাম্মদ মামুন ও হিলফুজ ফুজুল যুব সংঘের সভাপতি ডাঃ মাহবুবর রহমানসহ আরো অনেকে।

এসময় ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার বলেন, আমার সবাই মুসলমান ভাই ভাই, আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের পাশে দাড়াবার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো। আমরা আজ থেকে আমরা সকল ধরনের ইহুদি পন্য বর্জন করবো।

তিনি আরো বলেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা জানাই।

বাংলাদেশ সময়: ২২:৫০:১৯   ৪৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ