মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার

মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর আরও বাড়তি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে। উৎসব ঘিরে নিরাপত্তা জোরদারে ড্রোন ক্যামেরা, ডগ স্কয়াড, পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হচ্ছে।

তিনি বলেন, মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না। শব্দদূষণ হয়, এমন বাঁশি বাজানো যাবে না।

এছাড়া, নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০১   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
জামালপুরে বাস টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে পিএইচডি শিক্ষার্থী লিমনকে হত্যা, জামালপুরে শোকের মাতম, মরদেহ ফেরানোর দাবি
মেলান্দহে রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু; আহত ১
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
গাইবান্ধায় বজ্রাঘাতে প্রাণ গেল ৩ জনের
স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ