শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ল ১০ টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ল ১০ টাকা
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়ল ১০ টাকা

বিদ্যমান শিল্পে অপরিবর্তিত রেখে বাড়ল নতুন শিল্পের গ্যাসের দাম। শিল্পের বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভে ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।

রোববার (১৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করা।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৭   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
জামালপুরে বাস টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে পিএইচডি শিক্ষার্থী লিমনকে হত্যা, জামালপুরে শোকের মাতম, মরদেহ ফেরানোর দাবি
মেলান্দহে রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু; আহত ১
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
গাইবান্ধায় বজ্রাঘাতে প্রাণ গেল ৩ জনের
স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ