ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত

ইউক্রেনের সামি অঞ্চলে রোববার (১৩ এপ্রিল) সকালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সামির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর পর জানান, রুশ বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। যাদের যুদ্ধের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বিশ্ববাসীকে ‘কঠোর প্রতিক্রিয়ার’ আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকটি পোড়া গাড়ি পড়ে রয়েছে। এছাড়া সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

ইউক্রেন গত কয়েকদিন ধরে সতর্কতা দিয়ে আসছে, তাদের সামি অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী। তাদের এমন সতর্কতার মধ্যেই সামিতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আলোচনার টেবিলে আনেন। তবে এই আলোচনা এখনো সফল হয়নি। ইউক্রেনের অভিযোগ যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার পক্ষে অবস্থান করছে। সামিতে হামলার পর ইউক্রেনীয়রা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। সেরহি স্টারনেনকো নামে এক ব্যক্তি এক্সে লিখেছেন, “রোববার : ইস্টারের আগে খ্রিষ্টান ছুটির দিন। সামিতে বেসামরিকদের ওপর বর্বর হত্যাকাণ্ড। রাশিয়া ইচ্ছাকৃতভাবে এটি করেছে। কিন্তু কিছু ভাববেন না স্টিভ উইটকোফ (ট্রাম্পের দূত) পুতিনকে ধন্যবাদ জানাবে এবং তার রক্তাক্ত হাত লেহন করবে।”

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৮   ২৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ