কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না : এনবিআর চেয়ারম্যান

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না : এনবিআর চেয়ারম্যান
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না : এনবিআর চেয়ারম্যান

রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘আগামী অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না।’

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর আদায় কম, এটাকে বাড়াতে হবে।
আমরা চাই কিছু কিছু বাড়িয়ে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে। দেশের ১ কোটি ১৪ লাখ টিনধারী, এদের দুই তৃতীয়াংশ রিটার্ন দেয় না। এ সময় তিনি বলেন, আগামী বছর করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক।

আবদুর রহমান খান বলেন, ‘অতীতে অটোমেশন কার্যক্রম থমকে ছিল।
কিন্তু এখন এর কোনো বিকল্প নেই। এনবিআর অটোমেশন বাস্তবায়নে কাজ করছে। ব্যবসায়ীরাও মনে করছেন, অটোমেশন অপরিহার্য। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি এবং বড় আকারে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছি।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।

করপোরেট কর বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করপোরেট করহার কমানো হবে না। তিনি বলেন, ‘গত ৫০ বছরে জাতীয় ঋণের বোঝা বেড়েছে। সেই ঋণ পরিশোধ করতে হবে। কাজেই করপোরেট খাত বা অন্যান্য ক্ষেত্রে কর কমানোর কোনো সুযোগ নেই।

সব খাতের জন্য বৈষম্যহীন করব্যবস্থা চান বলে জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বাংলাদেশ সময়: ১৬:১০:০০   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউপি সদস্যের পিতা
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা
পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ তিন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : সেতুমন্ত্রী
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন
​সরিষাবাড়ীতে কবিরাজের আঙুল বিচ্ছিন্ন করে যুবকের থানায় আত্মসমর্পণ
মাদারগঞ্জে নেশার টাকার জন্য কলহ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ
১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী
আহত শিক্ষার্থী আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার
সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, সরঞ্জামসহ ৭ জুয়াড়ী আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ