সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ-তুরস্ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ-তুরস্ক
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ-তুরস্ক

সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ও তুরস্ক। যার মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে। তুরস্কের আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

সোমবার (১৪ এপ্রিল) এই সাক্ষাতের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকের প্রাথমিক উদ্দেশ্য ছিল অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের ফলে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশকে তুরস্কের দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসরে প্রবেশাধিকার দেওয়া হবে, যা সাধারণত তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোকে দেওয়া হয়।

এতে বলা হয়েছে, এই অগ্রগতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি আশাবাদী অধ্যায়ের প্রতিনিধিত্ব করে, যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, পারস্পরিক সহায়তা এবং ভাগাভাগি করে প্রবৃদ্ধির দ্বার উন্মোচন করে।

১১ থেকে ১৩ এপ্রিল তুরস্কের আনাতোলিয়ায় তিন দিনব্যাপী আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ) ২০২৫-এ যোগ দিতে বর্তমানে তুরস্ক সফর করছেন দুই উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৬   ৩০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দিনে কলা পাকানোর অভিযোগে সালথায় ইউএনওর অভিযান, দোকান ফেলে পালালেন ব্যবসায়ী
৮৫২ নম্বর পেয়ে প্রথম, উপস্থিতিতেও সেরা ইফতাব জাহান প্রীতি
মাদারগঞ্জে প্রধান শিক্ষকের কক্ষে নারী কর্মীকে মারধর, ভাঙল দুই দাঁত
৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ