জুলাই গণঅভ্যুত্থানে বেরোবিতে আহত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও চেক হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থানে বেরোবিতে আহত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও চেক হস্তান্তর
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



জুলাই গণঅভ্যুত্থানে বেরোবিতে আহত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও চেক হস্তান্তর

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আহত শিক্ষার্থীদের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা সনদ ও চেক হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ২৫ জন আহত শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও চেক প্রদান করেন।

এ সময় উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখেছেন। শিক্ষার্থীদের এই ঋণ পরিশোধ করার মতো নয়। তিনি জুলাই বিপ্লবের আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। বেরোবির আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় এগিয়ে আসার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য। এ ছাড়াও তিনি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষসহ মেডিকেল বোর্ডকে ধন্যবাদ জানান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন হেড মো. হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. শাহরিয়ার, আহত শিক্ষার্থীবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩৬   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ