সিদ্ধিরগঞ্জে বালুর মাঠে থেকে বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বালুর মাঠে থেকে বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



সিদ্ধিরগঞ্জে বালুর মাঠে থেকে বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের এক বালুর মাঠ থেকে আব্দুর রহিম (৪০) নামের এক বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত বিদ্যুৎমিস্ত্রি হলেন মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে আব্দুর রহিম।

নিহতের বড় ভাই আ. রব গণমাধ্যমকে বলেন, আমার ভাই একজন বিদ্যুৎমিস্ত্রি। গতকাল বৃহস্পতিবার বিকেলে আসর নামাজের সময় খাওয়াদাওয়া করে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। আজ সকালে লোক মারফত জানতে পারি আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দিই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ গণমাধ্যমকে জানায়, ‘অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাত ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪১   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ