শীতলক্ষ্যায় নৌকাডুবি: ১৪ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতলক্ষ্যায় নৌকাডুবি: ১৪ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



শীতলক্ষ্যায় নৌকাডুবি: ১৪ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যায় নদীতে নৌকাডুবিতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর জোবায়ের হোসেন নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভোলাবো এলাকা থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হয় জোবায়ের।

জোবায়ের হোসেন রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জোবায়ের হোসেন এবং তার তিন বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বি দাউদপুর খেয়াঘাট থেকে একটি নৌকায় শীতলক্ষ্যা নদী পার হচ্ছিল।

নদীর মাঝখানে যাওয়ার পর পানি উঠে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে বন্ধুরা তীরে উঠলেও জোবায়ের নিখোঁজ থাকে। খবর পেয়ে শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী সময় সংবাদকে বলেন, ‘যেহেতু ঘটনাটি নদীতে ঘটেছে বিষয়টি নৌপুলিশ দেখছে। তারা মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৭:১১   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ