দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড

প্রথম পাতা » খেলাধুলা » দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড

টানা তিন হারের অবশেষে জয়ের দেখা পেল শেফিল্ড ইউনাইটেড। কার্ডিফ সিটির বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলে দাপট দেখিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। ফাউল করে দেখেছেন হলুদ কার্ডও।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে শেফিল্ড। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো দলটি।

দুই সপ্তাহ আগেও চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল শেফিল্ড। প্রতি মৌসুমে এখান থেকে শীর্ষে থাকা দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে সুযোগ পায়। সে হিসেবে দৌড়ে এগিয়ে ছিল হামজারা। কিন্তু টানা তিন হারে ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলার দৌড় থেকে অনেকটা পিছিয়ে যায় তারা।

তবে কার্ডিফের বিপক্ষে আর পয়েন্ট হারায়নি শেফিল্ড। তুলে নিয়েছে পূর্ণ ৩ পয়েন্ট। ঘরের মাঠে আধিপত্য করে খেলেছে হামজারা। বেশ কয়েকটি সুযোগ মিসের পর ৩৩তম মিনিটে দলকে লিড এনে দেন গুস্তাভো হ্যামার। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় হামজার দল।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে শেফিল্ড। ৬৯ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা। ৮৭ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রেরেটন দিয়াজ। ২-০ গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে শেফিল্ড।

এই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন হামজা। তবে ম্যাচে ৪টি ক্লিয়ারেন্স ছিল হামজার, ট্যাকেলও করেছেন ৪টি। এর মধ্যে ২টি ছিল বক্সের মধ্যে। যেগুলো থেকে গোল করার সুযোগ ছিল কার্ডিফের। ম্যাচে হামজার ব্লক শট ছিল ১টি আর সঠিক পাস দিয়েছেন ৮২ শতাংশ।

এই জয়ে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল শেফিল্ড। ৪৩ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্নলি।

চ্যাম্পিয়নশিপ থেকে মোট তিনটি দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। শীর্ষ দুই দল সরাসরি আর চার দলের প্লে-অফ থেকে সুযোগ পাবে অন্য দলটি। এই মৌসুমে শেফিল্ডের আর মাত্র তিনটি ম্যাচ বাকি।

বাংলাদেশ সময়: ১৫:৪২:১৩   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৯ গোলের মহারণে বায়ার্নকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি
সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন
টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাস
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী
তাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান বিচ গেমসের সেমিতে বাংলাদেশ
খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে সাবেক নাইজেরিয়া তারকার মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ