প্রকৃতিকে কেন্দ্রে রেখে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকৃতিকে কেন্দ্রে রেখে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



প্রকৃতিকে কেন্দ্রে রেখে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যেন টেকসই দেশ গড়ি, প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন করি। সকলের কথা শুনে আমাদের দর্শন ঠিক করতে হবে। জাতি হিসেবে যদি আমরা সঠিক দর্শন গ্রহণ করি, তাহলে পরিবেশগত টেকসই উন্নয়ন কোনো দূরের বিষয় থাকবে না।

উপদেষ্টা বলেন, আমাদের কর্তব্য পরবর্তী প্রজন্মের কথা ভাবা—তাদের কথা শোনা এবং তাদের জন্য কাজ করা। যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি, তাহলে আচরণও ঠিক হয়ে আসবে। সাসটেইনেবিলিটি হবে বাস্তবতা।

পরিবেশ উপদেষ্টা আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইন্টারসেকশন অব গভর্ন্যান্স, এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট’ বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা এক ধরনের সমাজব্যবস্থা থেকে নতুন বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। আমরা নতুন প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করছি। তাদের জন্য নির্মল বাতাস রেখে যেতে হবে। আমাদের সাসটেইনেবল কনজাম্পশন প্যাটার্ন গড়ে তুলতে হবে। আগে ভাবতে হবে, আমরা কী চাই। তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, তরুণরা আজ অনেক বড় ফ্যাক্টর। আমরা অনেক অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি, কিন্তু তারা ভয়কে জয় করতে পেরেছে। তরুণদের জন্য সুন্দর এক বাংলাদেশ গড়তে হবে ।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ফারাহ কবিরসহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১৯   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার
সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ