অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



---

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘নির্বাচন ছাড়া একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদের জন্ম হয়। সেখানে স্বৈরাচারের জন্ম হয়। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই।’

রোববার (২০ এপ্রিল) দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে জেলা বিএনপি অঙ্গসংগঠনের পর্যালচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারকে সফল না করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সরকার প্রধানকে এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার জন্য আহবান জানান তিনি।

সংস্কারের বিষয়ে আব্দুস সালাম বলেন, ‘এই দেশে যতো সংস্কার হয়েছে বিএনপি করেছে। নির্বাচিত হওয়ার পরও বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে এই সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এই সাহস বিএনপির রয়েছে। তাই বিএনপি ও আওয়ামী লীগ এক না বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন পেছাতে গিয়ে যদি আরেকটা ষড়যন্ত্র হয়, তাহলে পরাজিত ফ্যাসিবাদকে শক্তিশালী করার জন্যই কি নির্বাচন পেছানোর কথা তারা বলছে? তাই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান তিনি।

জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে পর্যালোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫৫   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে
ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে - জেলা প্রশাসক
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
রাজশাহীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ