সিটি কলেজ বন্ধ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিটি কলেজ বন্ধ ঘোষণা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



সিটি কলেজ বন্ধ ঘোষণা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ সংঘর্ষ এবং সহিংসতা এড়াতে বুধ (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কলেজ বন্ধ ঘোষণা করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এই ঘোষণা দেন।

এদিকে চলমান সংঘর্ষের ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো সায়েন্সল্যাব এলাকায়। সংঘর্ষে দুই কলেজের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, তার প্রতিষ্ঠানেরই গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন শিক্ষার্থী।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছে, সিটি কলেজের শিক্ষার্থীরা আগে হামলা চালিয়েছে। আর সিটি কলেজ শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে তাদের। ভাঙচুর করে কলেজের স্থাপনা।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, পূর্ব শত্রুতার জেরেই দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয় ১৫ জনের অধিক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৬   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ