কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান

প্রথম পাতা » খেলাধুলা » কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান

বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ আর্থানা শীর্ষ সম্মেলনের আগে আজ ম্যান্দারিন ওরিয়েন্টাল হোটেলে কাতার ফাউন্ডেশনের নেতৃত্বের সাথে স্বাগত সংবর্ধনায় যোগ দিয়েছেন।

ইতিহাসে প্রথমবারের মতো, কাতার সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে রয়েছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ।

এই চার ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

প্রধান উপদেষ্টার সাথে কাতার ফাউন্ডেশন এই চার নারী ক্রীড়াবিদকেও আমন্ত্রণ জানিয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘আর্থানা শীর্ষ সম্মেলন’-এ যোগ দিতে এখন চারদিনের সফরে কাতার রয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, সোমবার (দোহার সময়) রাত ৯টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অধ্যাপক ইউনূস হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

এর আগে, তিনি সোমবার সন্ধ্যা (ঢাকা সময়) ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:০৮   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ