ইউটিউব থেকে মুছে ফেলা হলো আবির গুলালের গান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউটিউব থেকে মুছে ফেলা হলো আবির গুলালের গান
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



ইউটিউব থেকে মুছে ফেলা হলো আবির গুলালের গান

‘আবির গুলাল’ সিনেমাটি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ভারতসহ গোটা বিশ্ব। দেশটির পহেলগামে সন্ত্রাসী হামলার পর মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি বয়কটের ডাক দেন ভারতবাসী। সমালোচনা ও তিরস্কারের মুখে পড়েন নির্মাতা। যার জেরে এবার ইউটিউব থেকে সরিয়ে নেয়া হলো এ সিনেমার মুক্তি দেয়া দুটি গান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় নিরীহ মানুষ ও পর্যটকের প্রাণ যাওয়ার ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটির নির্মাতা আরতি বাগদী এবং প্রযোজনা সংস্থা সংশ্লিষ্টরা।

এ কারণে ‘এ রিচ লেন্স এন্টারটেইনমেন্ট’ এর ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়েছে এ সিনেমার রোমান্টিক ও উৎসব ঘরানার গান ‘খুদায়া ইশক’ এবং ‘আংরেজি রঙরসিয়া’।

বিশ্ববাসী ও নেটিজেনরা বলছেন, ধর্মের নামে একটি দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষ ও পর্যটকদের হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না।

এদিকে ভারতীয়রা নিজ দেশে পাকিস্তানি তারকা অভিনীত সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। নিষেধাজ্ঞার দাবি উঠেছে, ভারতীয় অভিনেত্রী বাণী কাপুরের বিপরীতে অভিনয় করা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত ভারতীয় সিনেমা ‘আবির গুলাল’ এর।

আগামী ৯ মে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও পহেলগামে জঙ্গি হামলার পর আটকে গেছে সিনেমাটি। যদিও এর আগে ফাওয়াদ খান অভিনীত ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘খুবসুরত’ এবং ‘কাপুর অ্যান্ড সন্স’ ভারতীয় সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন এ অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৪   ২৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দিনে কলা পাকানোর অভিযোগে সালথায় ইউএনওর অভিযান, দোকান ফেলে পালালেন ব্যবসায়ী
৮৫২ নম্বর পেয়ে প্রথম, উপস্থিতিতেও সেরা ইফতাব জাহান প্রীতি
মাদারগঞ্জে প্রধান শিক্ষকের কক্ষে নারী কর্মীকে মারধর, ভাঙল দুই দাঁত
৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ