নির্বাচন দেরিতে হলে ঘোলাটে পরিস্থিতি হতে পারে: পার্থ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন দেরিতে হলে ঘোলাটে পরিস্থিতি হতে পারে: পার্থ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



নির্বাচন দেরিতে হলে ঘোলাটে পরিস্থিতি হতে পারে: পার্থ

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

পার্থ বলেন, দেশের মানুষ একটা নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত।

অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:১৩   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ