শহর-গ্রামে সমান লোডশেডিং : বিদ্যুৎ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহর-গ্রামে সমান লোডশেডিং : বিদ্যুৎ উপদেষ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



শহর-গ্রামে সমান লোডশেডিং : বিদ্যুৎ উপদেষ্টা

শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করার পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে চাহিদা মেটাতে তেলভিত্তিক কেন্দ্রে উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও পরিস্থিতি পর্যালোচনা করতে রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে সংশ্লিস্ট সবাইকে নিয়ে বৈঠক করেন উপদেষ্টা।

বৈঠক শেষে তিনি বলেন, লোড শেডিং হচ্ছে। সরকার লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা করছে। এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে।

এ সময় তিনি জানান, বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন কিছু লোডশেডিং দেওয়ার জন্য। না হলে ভর্তুকি বেড়ে যাবে।

ফাওজুল কবির খান আরও বলেন, সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। গরমের কারণে সামনে ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে তখন তেলভিত্তিক কেন্দ্রগুলো চালু করা হবে।

উপদেষ্টা বলেন, ‘যে হারে এসি লাগানো হচ্ছে সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। অনেকে বিনা কারণে লাইট, ফ্যান ও এসি চালু করে রাখে।’

শনিবার খুলনা অঞ্চলে পাওয়ার গ্রিড বিপর্যয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়। জেলাগুলোতে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

এ বিষয়ে ফাওজুল কবির বলেন, ‘এ ঘটনায় তদন্ত সাপেক্ষে সুপারিশ দেয়ার জন্য ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি।’

বাংলাদেশ সময়: ১৮:৩৯:১৪   ২২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ