শাশুড়িকে পুড়িয়ে হত্যার ঘটনায় জামাই গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাশুড়িকে পুড়িয়ে হত্যার ঘটনায় জামাই গ্রেফতার
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



শাশুড়িকে পুড়িয়ে হত্যার ঘটনায় জামাই গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে শাশুড়িকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জামাই আব্দুল কাদের রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলার কেটরা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গেলো ৩০শে মার্চ সকালে পৌর এলাকার পুর্বপাড়া মহল্লায় ইজিবাইক ঠিক করা নিয়ে জামাইয়ের সঙ্গে শাশুড়ির তর্ক বিতর্কের একপর্যায়ে শাশুড়ির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় জামাই আব্দুল কাদের।

অগ্নিদগ্ধ শাশুড়ি বুলী বেগমকে (৫৫) মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করে চিকিৎসক সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রেফার্ড করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের ৪ তারিখে মারা গেলে নিহতের স্বামী আফজাল হোসেন বাদী হয়ে বিরামপুর থানায় জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই গ্রেফতার আব্দুল কাদের আত্মগোপনে থাকেন। দীর্ঘ সময়ের চেষ্টায় উপজেলার কেটরা বাজারে এলাকা থেকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৯   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ